ব্যাংকের বা বিকাশের মাধ্যমে বেতন দিলে স্ট্যাম্পের জন্য টাকা কর্তন করতে হবে কি না?

 :::ব্যাংকের বা বিকাশের মাধ্যমে বেতন দিলে স্ট্যাম্পের জন্য টাকা কর্তন করতে হবে কি না:::

উক্ত বিষয়টি বোঝার জন্য আপনাকে বাংলাদেশ স্ট্যাম্প আইন ১৮৯৯ এর ধারা-২(২৩),৩০ এবং তফসিল-১ দেখতে হবে। বাংলাদেশ স্ট্যাম্প আইনের তফসিল-১ এ সুনির্দিষ্ট ভাবে বলা আছে ১০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের পাস বই ছাড়া অন্য কোন ব্যক্তির নিকট কোন স্বীকারপএ পেলে তাতে ১০ টাকার স্ট্যাম্প লাগাতে হবে। কিন্তু সমস্যা হল ব্যাংকের পাস বই নিয়ে। বাংলাদেশের অধিকাংশ ব্যাংক ডিজিটাল হওয়ার কারনে এখন আর বেতনের টাকা জমা দেয়ার পরে কোন পাস বই দেয় না। ব্যাংকগুলো শুধুমাত্র Forwarding Letter এর উপরে একটা ১০ টাকার স্ট্যাম্প দিয়ে স্বাক্ষর করে রেখে দেয়। তাহলে ফলাফল কি হল। আমাদেরকে বিকাশে বা ব্যাংকে মাধ্যমে টাকা দিলে স্ট্যাম্প এর টাকা কর্তন করতে হবে কি না? ব্যাংক এবং বিকাশ কতৃপক্ষ পাস বই না দেয়ার পরেও আমরা স্ট্যাম্পের টাকা কর্তন করতে নিষেধ করি কারন আইন পুরাতন হওয়াতে ব্যাংকে কোন কাগজের ব্যবহার বন্ধ হওয়ায় অন্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে না। এমনকি বাংলাদেশ ব্যাংকের এমন কোন নির্দেশনা ব্যাংকগুলোর প্রতি নেই, যে পাস বই না দিলে অর্থ কর্তন করতে হবে। এছাড়াও পাস বই এর বিকল্প হিসাবে Forwarding Letter ব্যবহার করা হচ্ছে। তাই ব্যাংক বা বিকাশের মাধ্যমে বেতন দিলে কোন স্ট্যাম্পের জন্য ১০ টাকা কর্তন করতে হবে না।

Post a Comment

أحدث أقدم